Private DNS ব্যবহার করে YouTube Ads কিভাবে বন্ধ করবেন? জেনে নিন।

আস্সালামুআলাইকুম বন্ধুরা,

YouTube-এ ভিডিও দেখতে গেলে মাঝপথে বারবার বিজ্ঞাপন আসা সত্যিই বিরক্তিকর। অনেকে জানেন না, আপনি চাইলে মোবাইল ফোনে Private DNS ব্যবহার করে কিছুটা পরিমাণে YouTube-এর Ads বন্ধ করতে পারেন। যদিও পুরোপুরি ব্লক করা সম্ভব নয় শুধুমাত্র DNS দিয়ে, তবুও কিছু কার্যকর উপায় রয়েছে যা এই পোস্টে আলোচনা করা হলো। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক।

Private DNS কি?

Private DNS একটি প্রযুক্তি যা DNS ট্র্যাফিককে নিরাপদ করে এবং আপনি চাইলে এতে কাস্টম DNS Server ব্যবহার করে বিজ্ঞাপন, ট্র্যাকার ইত্যাদি ব্লক করতে পারেন।

Private DNS দিয়ে YouTube Ads বন্ধ করার উপায় (Android এ)

ধাপ ১: ফোনে সেটিং এ গিয়ে Private DNS চালু করুন

  1. Settings > Network & Internet > Private DNS এ যান।
  2. নির্বাচন করুন: Private DNS provider hostname
  3. নিচের যেকোনো DNS দিন:
    • dns.adguard.com
    • dns.family.adguard.com
    • dns.controld.com
  4. Save/OK চাপুন।

ধাপ ২: Cache Clear করে ফোন রিস্টার্ট করুন

এতে DNS পরিবর্তনের প্রভাব দ্রুত আসবে।

কেন YouTube Ads পুরোপুরি বন্ধ হয় না?

Google YouTube-এর বেশিরভাগ বিজ্ঞাপন same domain (googlevideo.com) থেকে serve করে। ফলে DNS দিয়ে এগুলো ব্লক করলে ভিডিও চলাই বন্ধ হয়ে যায়। তাই DNS দিয়ে ১০০% YouTube ad block সম্ভব নয় তবে এই সমস্যার বিকল্প কিছু সমাধান আছে, যার মাধ্যমে আমরা ads বন্ধ করতে পারি ।

বিকল্প সমাধান (100% Ads ব্লক)

১. ReVanced (Vanced-এর আপডেট সংস্করণ)

ReVanced হল modded YouTube অ্যাপ যা কোনো root ছাড়াই YouTube ad-free করে। আপনার ফোন root না করা থাকলেও এই apps ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড লিংক: https://revanced.app

২. Brave Browser (YouTube ওয়েব ভার্সনে Ads Block করে)

অফিসিয়াল সাইট: https://brave.com

৩. Firefox + uBlock Origin Extension

Firefox Mobile-এ uBlock Origin ইনস্টল করে আপনি YouTube ads বন্ধ করতে পারেন।
uBlock Origin লিংক: https://github.com/gorhill/uBlock

সতর্কতা

  • Google এর Terms অনুযায়ী Modded YouTube App ব্যবহার করা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
  • DNS দিয়ে Ads ব্লক করলে মাঝে মাঝে ফিচার ঠিকমতো কাজ নাও করতে পারে।

শেষ কথা :

DNS ব্যবহার করে YouTube বিজ্ঞাপন কিছুটা কমানো সম্ভব, তবে পুরোপুরি বন্ধ করতে হলে ReVanced বা Brave Browser এর মতো সমাধান বেছে নিতে হবে। যারা root access ছাড়াও Ad-free YouTube চান, তাদের জন্য ReVanced এখন সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি।

Post টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না!
আরো এমন টিপস পেতে আমাদের ব্লগে নিয়মিত ভিজিট করুন।

Post a Comment

2 Comments

  1. You’ve explained the limitations of Private DNS very clearly. For users who want a more complete ad-free YouTube experience without rooting their device, I also recommend checking out ReVanced: https://vanced.com.co/ It’s a helpful resource with installation guides and the latest updates.

    ReplyDelete